ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা ছুটির পাওনা টাকার দাবিতে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকরা জানান, গত এক বছর আগের ছুটির টাকা চলতি বছরের প্রথমে দেওয়ার কথা থাকলেও এখনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এ নিয়ে একাধিকবার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তবে কর্তৃপক্ষ অন্যান্য টাকা পরিশোধ করলেও ছুটির টাকা পরিশোধ করেনি। এ ঘটনায় শ্রমিকরা রোববার সন্ধায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে, শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *