ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নির্ভর করছিল দেশটির সরকারের ওপর। আজ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা,গ্রুপ পর্বের এই ম্যাচটি না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। অর্থাৎ এই ম্যাচের পয়েন্ট ভারতকে দিয়ে দিলেও পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।

পরের রাউন্ডের সমীকরণ মেলাতে পারে পাকিস্তান এবং আসরে টিকে থাকে তাহলে ফাইনালের আগে আর ভারতের সঙ্গে দেখা হবে না তাদের। তবে প্রশ্ন উঠছে, যদি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে তখনও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান? ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। তাই পাকিস্তানের লভ্যাংশ কেটে নিতে নিতে পারে আইসিসি বলে ধারণা হার্শার। তিনি বলেন, ‘আমি অবাক হব না যদি আইসিসি বলে সম্প্রচারকারীদের ক্ষতি আইসিসি রাজস্বের পাকিস্তান অংশ থেকে কেটে নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *